শাকিলের ব্লগ: বাংলা গান

বাংলা গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

"মেঘদল" বাংলাদেশের পিঙ্ক ফ্লয়েড

Posted: শনিবার, ১৬ জুলাই, ২০১৬ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী:
0




“আমার সারা গায়ে
তোমার শহরের ধুলো মেখে
চলছি বিপুল অন্ধকারে”



সম্ভবত ২০০৭ সালে কোন এক শুভক্ষণে কোন এক শুভ ব্যক্তির কারণে “আকাশ মেঘে ঢাকা” গানটা শুনেছিলাম। গানটার প্রপার্টিজ এ গিয়ে জানলাম ব্যান্ড এবং অ্যালবামের নাম। মেঘদল ব্যান্ডের দ্রোহে মন্ত্রে ভালবাসা আমার লাগবেই। অনেক খোঁজাখুঁজি করে অ্যালবামটা সংগ্রহ করে শুনেই বুঝলাম- এই তো অন্য এক জিনিস। সেই থেকে মেঘদলের সাথে সন্ধি।
বাংলা গানের অনেক রকম ধরণ থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন লিরিকের এবং ভিন্ন কম্পোজিশনের একটি ব্যান্ড “মেঘদল”। গান পাগলা হিসেবে দেশী বিদেশী অনেক ব্যান্ডের গান শুনলেও পিঙ্ক ফ্লয়েডের মত নাড়া দিতে পারে এইরকম একটি ব্যান্ড “মেঘদল”। হ্যাঁ মাহমুদুজ্জামান বাবু এবং উনার মৃত্তিকার স্বাদ

Related Posts Plugin for WordPress, Blogger...